২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় গাজীপুর, ব্রাক্ষণবাড়িয়া, বরিশাল ও লালমনিরহাটে নিহত ৭, আহত ৬৬, আপডেট

সড়ক দুর্ঘটনায় সোমবার গাজীপুর, বরিশাল ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটে সাতজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬৬ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, ট্রাকের চাকায় পিস্ট হয়ে কলেজ ছাত্রী সুলতানা পারভীন শিরীন (২৪) নিহত হয়।  

শিরিন অনার্স পার্ট ৩ এর ফাইনাল পরীক্ষা দিতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেছে যাওয়ার সময় সকাল পৌনে ৯টায় কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিরিন দিনাজপুর জেলার বীরগঞ্জের আজিজুল হকের কন্যা। পরিবারের সঙ্গে সে ঢাকার খিলক্ষেতে থাকত। সেখান থেকে পরীক্ষায় অংশ নেওয়ার জন্যে ভাওয়ান বদরে আলম কলেজে যাচ্ছিল।

বিডিনিউজ ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার ঢাকা--সিলেট মহাসড়কের শাহবাজপুর অংশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ বছরের এক বালক এবং ৪০ বছরের এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি নিহত হয়।

আহতদের মধ্যে ৫ জনকে গুরুত্বর আহত অবস্থায় ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার পাটগ্রাম উপজেলার সরেয়ারপাড় নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক মহিলা নিহত এবং ১৫ জন আহত হয়।

নিহত দয়ালী রানী দাসের বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলায়। আহতদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে।

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, বরিশালে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে তিনজন নিহত এবং ২৬ জন আহত হয়েছে ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বানারীপাড়া উপজেলায় পৌঁছানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার সকাল ৯টার দিকে বায়েরহাট ব্রিজ থেকে খালে পড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই বাসযাত্রী শারমিন (২৫) এবং আজিজ খান (৫২) প্রাণ হারায়। পরে হাসপাতালে দুলাল (৪৫) মারা যায়।

আহতদের মধ্যে ২৩ জনকে বানারীপাড়া স্বাস্থ্য কমপে¬ক্সে এবং চারজনকে শেরে বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।