২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের মিস-ফায়ারে রামপুরায় ২ জন আহত

রাজধানী ঢাকার রামপুরা এলাকায় সোমবার পুলিশের শটগান থেকে দুর্ঘটনাক্রমে বেরিয়ে আসা বুলেটের আঘাতে এক শিশুসহ দু’জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

আহত ইউসুফ আলী রামপুরার জনৈক জোহর আলীর পুত্র এবং আট বছরের বালিকা শাবনুর গাজীপুরের মোহাম্মদ শহীদের কন্যা।

বুলেট তাদের পায়ে আঘাত হেনেছে। আহত দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে রামপুরা বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের সাথে কয়েকজন পুলিশের কথা কাটাকাটির সময় এ ঘটনা ঘটে।

কথা কাটাকাটির এক পর্যায়ে এক পুুলিশের শটগান থেকে গুলি বেরিয়ে এসে দু’জনকে আহত করে।