পিরোজপুরে অগ্নিকাণ্ডে ২৫টি ঘর ও ৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই
পিরোজপুরের ভান্ডারিয়ায় রোববার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫টি দোকান ঘর ঘর, চারটি গুদামঘর এবং পাঁচটি বসতবাড়ি পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যমানের সম্পদ পুড়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ রুবি বেগমকে (২৮) শের--ই--বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্র জানায়, পিরোজপুরের ভান্ডারিয়ায় রোববার শেষ রাতে এ ঘটনা ঘটে। দীর্ঘ চার ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
