সাংবাদিক শাহাদত চৌধুরী ও এনায়েত উল্লাহ খান স্মরণে টোকিওতে বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত
সদ্য প্রয়াত বিশিষ্ট সাংবাদিক, সাপ্তাহিক ২০০০- এর সম্পাদক, মুক্তিযোদ্ধা শাহাদত চৌধুরী এবং নিউ এজ ও সাপ্তাহিক হলিডে সম্পাদক এনায়েত উল্লাহ খান স্মরণে বাংলাদেশ লেখক-সাংবাদিক ফোরাম, জাপান এবং জাপান থেকে প্রকাশিত বাংলা ম্যাগাজিন ‘পরবাস’ এক বিশেষ স্মরণ সভার আয়োজন করে।
টোকিওর AKABANE BUNKA CENTER BIVIO হলে রোববার সন্ধ্যা ৬টায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রচণ্ড শীত উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। প্রবাসীরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং রুহের মাগফেরাত কামনা করেন।
তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, রাহমান মনি, সজল বড়–য়া, মাছুম ইকবাল, সাখাওয়াত মনি, সালেহ মোঃ আরিফ, জাকির এবং পরবাস সম্পাদক কাজী ইনসান ও ফোরাম সভাপতি ছড়াকার বদরুল বোরহান।
বক্তারা প্রয়াত দুই সম্পাদকের বর্নাঢ্য জীবন এবং তাদের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করেন। এসময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
তারা দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা শাহাদত চৌধুরীর প্রতিকৃতির প্রতি স্যালুট করে সম্মান প্রদর্শন করেন।
তারা বলেন, জাতি তোমাকে স্মরণ রাখবে চিরকাল। তারা মরহুম সাংবাদিকদের শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানান।
