২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রাম বিমান বন্দরে মদ পাচারের সময় ৪ নিরাপত্তাকর্মী আটক

চট্রগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে রোববার ডিউটি ফ্রি শপ থেকে অবৈধভাবে মদ পাচারের সময় সিকিউরিটি সুপারভাইজারসহ চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিমান বন্দর সূত্র জানায়, বিকেল তিনটার দিকে একজন সিকিউরিটি সুপারভাইজার, দুজন নিরাপত্তাকর্মী ও একজন গাড়ি চালক সিন্ডিকেট করে বিমান বন্দরের বাংলাদেশ পর্যটন কর্পোরেশন’র ডিউটি ফ্রি শপ থেকে অবৈধভাবে ১২০ বোতল মদ পাচারের সময় গোয়েন্দা সংস্থার সদস্যদের হাতে ধরা পড়ে।

আটককৃতদের পুলিশে সোর্পদ করা হয়েছে। এ বিষয়ে কোন তদন্ত কমিটি গঠন না করা হলেও এদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিমান বন্দরের একটি সূত্র জানায়।