২০ দিন পর খুলেছে গাজীপুর আদালত
গাজীপুর আদালত প্রাঙ্গণে আইনজীবী ছদ্মবেশে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে আইনজীবীদের টানা বর্জণ কর্মসূচি পালনের কারণে ২০ দিন পর রোববার আদালতের কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম দিন কোনও প্রাণচাঞ্চল্য ছাড়াই সীমিত কিছু কাজ চলে। আইনজীবী ও বিচারপ্রার্থীদের আনাগোনাও ছিল কম। সহকর্মীদের প্রতি সহমর্মিতার কারণে আইনজীবীগণ আদালতে এলেও কোন কাজকর্ম করেনি।
২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর মাত্র একদিনের ব্যবধানে গাজীপুরে দু’দফা বোমা হামলায় চার জন আইনজীবীসহ দশ জন নিহত ও শতাধিক আহত হয়। নিহত আইনজীবীরা হচ্ছেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, এজিপি আনোয়ারুল আজম, গোলাম ফারুক ও নূরুর হুদা।
ঢাকার বিভিন্ন হাসপাতালে এখনও সাত জন আইনজীবী চিকিৎসাধীন রয়েছে।
