২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অভিবাসী শ্রমিক অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক সনদ ১৯৯০ অবিলম্বে কার্যকর করার দাবি

বাংলাদেশে অভিবাসী শ্রমিক অধিকার সংরক্ষরণে আন্তর্জাতিক সনদ ১৯৯০ অবিলম্বে অনুসমর্থন করতে রোববার এক মত বিনিময় সভার বক্তারা সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০০৫ উপলক্ষে প্রবাস ফেরত বাংলাদেশী কর্মজীবী কল্যাণ সমিতি (ওয়্যারবীর) উদ্যোগে রোববার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নারী ও মানবাধিকার আন্দোলনের নেত্রী ড. হামিদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন  ওয়্যারবীর ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, ইন্টার ন্যাশনাল অরগানাইজেশন অর মাইগ্রেশন (আইওএম) এর প্রতিনিধি নূরুল ইসলাম মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজীর চেযারম্যান ড. মাহমুদুর রহমান প্রমুখ।

সভায় অভিবাসী শ্রমিকদের মৌলিক অধিকারগুলো কার্যকর করার জন্য একটি নীতি নির্ধারণ করার দাবি জানানো হয়।

ড. হামিদা হোসেন বলেন, শ্রমিকের নিরাপত্তা কাঠামো নির্ধারণ করা এই মুহূতেৃই প্রয়োজন। শ্রমিকদের নিজ নিজ অধিকার তাদের দিতে হবে।

বক্তারা বলেন, যারা এ নীতি নির্ধারণ করবে  তারাই পরোক্ষভাবে জনশক্তি রপ্তানির ব্যবসায় জড়িত। আর এ কারণেই একটি সঠিক কার্যকরী নীতি নির্ধারণ করা যাচ্ছে না।

বক্তারা  শ্রমিকদের কাজের সন্ধানে বিদেশে যাওয়ার খরচ কমানোর দাবি করেন। শ্রমিকদের কল্যাণে মাইগ্র্যান্ট ব্যাংক  এবং শ্রমিকের বীমা প্রচলনের ওপরও গুরুত্বারোপ করেন।

তারা বলেন, অবৈধ অভিবাসন বন্ধে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে।