২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিক্যালে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ডাক্তারদের অবহেলায় এক স্কুল শিক্ষিকার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের বিক্ষোভের মুখে হাসপাতালের পরিচালক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 07:24 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

মৃতের পরিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রংপুরের বিশিষ্ট আইনজীবী মোয়াজ্জেম হোসেন চৌধূরীর স্ত্রী ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ওজারদুর নাহার নেলী হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকালে রংপুর মেডিক্যালের সিসিইউতে ভর্তি হন। ভর্তির পর তাকে কোন অক্সিজেন দেওয়া হয়নি, এমনকি কোন ডাক্তারও তাকে দেখতে আসেনি। এতে করে ভর্তির ৩০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর মৃতের স্বজন ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে হাসপাতালের পরিচালক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউ প্রধান অক্সিজেনের অভাবের কথা স্বীকার করেছেন।