২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ভাদুরিয়া মাঠে সেনা বাহিনীর শীতকালীন অনুশীলন প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার দুপুর দেড়টায় দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া মাঠে সেনা বাহিনী বগুড়া অঞ্চলের শীতকালীন যৌথ অনুশীলন প্রত্যক্ষ করেন। অনুশীলনে ১১ পদাতিক ডিভিশন ৯৩ ব্রিগেডের এক প্যারা কমান্ডিং ব্যাটালিয়ন ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

দিনাজপুরের ভাদুরিয়া বাজার এলাকায় সেনা বাহিনী  প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন শত্র“ এলাকায় কিভাবে যৌথ বাহিনী দ্রুত আক্রমণ চালাতে পারে। এ সময় সদস্যগণ সাময়িক বাহিনীর সু-সজ্জিত যুদ্ধকালীন প্রস্তুত রাখা ট্যাংক লড়াই, শারীরিক কসরত এবং বিমান বাহিনীর বিমান মহড়া ও প্যারাসুট থেকে মাটিতে অবতরণের কৌশল প্রদর্শণ করেন। এর আগে অনুশীলন এলাকায় পৌঁছলে সেনা বাহিনী প্রধান লেঃ জেনারেল মঈন-ইউ-আহম্মেদ এবং বগুড়া অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মঞ্জুরুল আলম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দুপুর আড়াইটায় এক দরবার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনা বাহিনীকে সরকারের দুর্যোগকালীন অবস্থায় সহযোগিতার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক এমপি, সাবেক সেনা প্রধান লেঃ জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান এমপিসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।