২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ইপিজেডে সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫

কুমিল্লা ইপিজেড এলাকায় একটি প্রতিষ্ঠান লে-অফ ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে চার পুলিশসহ ২৫ জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 04:09 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

স্থানীয় সূত্র ও ইপিজেড শ্রমিকরা জানায়, ইয়েনতাই নামের একটি কারখানা একমাস আগে লে-অফ ঘোষণা করা হয়। আজ সকালে প্রতিষ্ঠানটির মালিকপক্ষের লোকজন হিসাব-নিকাশ করতে এলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ওপর চড়াও হয়।

খবর পেয়ে পুলিশ ইপিজেডে প্রবেশ করলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের বেধড়ক লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপে ২১ শ্রমিক আহত হয়। অন্যদিকে শ্রমিকদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য গুরুত্বর আহত হন।

এ ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ইপিজেডে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে বিডিনিউজ প্রতিনিধি ইপিজেড’র কর্মকর্তা জিএম ফজলুল হক ভূঁইয়ার সাথে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করলে তিনি বারবার ফোন লাইন কেটে দেন। এক সময় বলেন, পরিস্থিতি ভালো না, বিকেলে ফোন করুন।