২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২টি বোমা-সদৃশ বস্তু উদ্ধার

চট্টগ্রামের কোরবানীগঞ্জ এলাকার একটি পাঁচতলা ভবনের পাশ থেকে রোববার সকালে পুলিশ দুইটি বোমা-সদৃশ বস্তু উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পুলিশ জানায়, এলাকাবাসী লাল টেপ দিয়ে মোড়ানো বোমা-সদৃশ বস্তু দুইটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে র‌্যাবের একটি বিস্ফোরক দল ঘটনাস্থল থেকে বোমা-সদৃশ বস্তু দুইটি উদ্ধার করে নিয়ে আসে।