যশোরে বোমা বিস্ফোরণে ৫ জন আহত
যশোরের চৌগাছা উপজেলার শিশুতলা বাজারে শনিবার এক বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে শিশুতলা বাজারের কালু মিয়ার চায়ের স্টলের পাশে হাতে তৈরি পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে। এসময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না।
বোমায় আহতরা হলেন, দেলোয়ার (৪০), হযরত (৪২), দুলাল (৪০), কাসেম (৪৫) এবং ইসলাম (৪৫)। আহতদের মধ্যে কাসেমকে গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের চৌগাছা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
