ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা বিষয়ক পুরস্কার দিবে
বাংলাদেশে ইউনেস্কো ক্লাবগুলোর সমিতি আগামী বছর থেকে ’ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা এ্যাওয়ার্ড” পুরস্কার প্রদান করবে।
সাংবাদিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে কর্মরত ১৫ জন উদীয়মান সাংবাদিককে ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন এ পুরস্কার দিবে। শনিবার সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বাংলাদেশের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট নিয়ে সৃষ্টিশীল প্রতিবেদন তৈরিতে সক্ষম আগ্রহী সাংবাদিকদেরকে নীলক্ষেতস্থ সমিতির সাধারণ সম্পাদক বরাবর জীবন বৃত্তান্ত পাঠাতে অনুরোধ করা হয়েছে।
ইউনেস্কো ক্লাবের পক্ষ থেকে এ ধরনের পুরস্কার প্রদানের ফলে অনেক যুব সাংবাদিক সাংবাদিকতাকে চ্যালেঞ্জিং পেশা হিসেবে গ্রহণ করবে বলে সমিতি আশা করছে।
