২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ মারা কোনো বিষয় না, আমাদের মূল লক্ষ্য ইসলামী সংবিধান প্রতিষ্ঠা: চট্টগ্রামে গ্রেপ্তারকৃত জঙ্গি নেতা মোহাম্মদ

মানুষ হত্যা কোনও বিষয় না। আমাদের মূল লক্ষ্য দেশে ইসলামী সংবিধান বা আইন প্রতিষ্ঠা করা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

চট্টগ্রামে গ্রেপ্তারকৃত জেএমবির আঞ্চলিক কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদ এ কথা বলেছে।

সে বৃহস্পতিবার চট্টগ্রামে র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের আরো জানায়, তাদের পরিকল্পনায় রয়েছে-- নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে দেশজুড়ে বিচারক, সরকারি কর্মকর্তা এবং বুদ্ধিজীবীদের হত্যা করা।

জামাত সমর্থিত ইসলামী ছাত্র শিবির থেকে জেএমবিতে যোগ দেওয়া জঙ্গি মোহাম্মদ বলে, তাদের পরবর্তি  টার্গেট ছিল-- দেশের বুদ্ধিজীবী, এনজিও কর্মী, এবং সংবাদপত্র কর্মীদের ওপর হামলা। কিন্তু র‌্যাবের হাতে তার গ্রেপ্তার এবং অস্ত্র ভাণ্ডার উদ্ধারের পর সে পরিকল্পনা বাধাগ্রস্ত হলো।

মোহাম্মদ জেএমবি মজলিশ--ই--শুরার পাঁচজন শীর্ষ ব্যক্তির নাম প্রকাশ করে। তারা হলো--শায়খ আব্দুর রহমান, আতাউর রহমান সানী, বাংলা ভাই, আব্দুল আউয়াল এবং সালাউদ্দিন।

সে জানায়, বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন দাতা সংস্থা তাদের বিপুল পরিমাণ অর্থের জোগান দিয়ে থাকে।

মোহাম্মদ বলে, তাদের মিশন থেমে থাকবে না। এটি চলবে এবং তারা ব্যর্থ হবে না।