অল্পের জন্যে ধরা গেল না গেল জেএমবির বোমা বিশেষজ্ঞ মাহতাবকে
অল্পের জন্যে র্যাবের হাত থেকে ফসকে গেছে জেএমবির বোমা বিশেষজ্ঞ এবং বৃহত্তর রংপুর অঞ্চলের প্রধান ইঞ্জিনিয়ার মাহতাব।
মাহতাবকে গ্রেপ্তার করতে বুধবার গভীর রাতে র্যাবের একটি দল শহরের বোতলা, শালবন ও মিস্ত্রি পাড়া এলাকার বেশ কয়েকটি ছাত্রবাসে অভিযান চালায়। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে মাহতাব পালিয়ে যেতে সক্ষম হয়।
গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, রংপুর জেএমবির তিনজন বোমা বিশেষজ্ঞ রংপুরে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব তাদের গ্রেপ্তার করতে এ অভিযান চালায়।
মাহতাবের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।
