ভুয়া রেজুলেশন দিয়ে হাইকোর্টে রিট দাখিল: বগুড়ায় ২ বিএনপি নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ভুয়া রেজুলেশন দিয়ে হাইকোর্টে রিট করে বগুড়া বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক কমিটির কার্যক্রম ও নির্বাচন স্থগিত করায় বুধবার সমিতির সাবেক সভাপতি আবদুল জলিল বাকী সদর থানা বিএনপির সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন-- ভেঙে দেওয়া কমিটির সাধারণ স¤পাদক সদর থানা বিএনপির সভাপতি ওমর ফারুক খান (৩৭), সমিতির যুগ্ম স¤পাদক শেরপুর থানা বিএনপির নেতা শফিকুল ইসলাম আরফান (৩৮) ও সমিতির অফিস সহকারী মোহন চন্দ্র (৪০)।
বাদী অভিযোগ করেছেন, ২০০৩ সালের ১১ ডিসেম্বরে নির্বাচনে তিনি (বাদী) সভাপতি ও আসামি ওমর ফারুক খান স¤পাদক এবং শফিকুল ইসলাম আরফান যুগ্মস¤পাদক নির্বাচিত হন। সাধারণ স¤পাদক বিএনপি নেতা ওমর ফারুক খানের দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে ২৮ সেপ্টেম্বর সমিতির সাধারণ সভায় ১৮ জন কর্মকর্তার মধ্যে ১১ জন পদত্যাগ করলে কমিটি ভেঙে দেওয়া হয়।
শূন্যতা সৃষ্টি হওয়ায় শেরপুর থানা বিএনপির সভাপতি জানে আলম খোকাকে আহবায়ক ও শহিদুল ইসলাম বাবলু এবং সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি ২৬ ডিসেম্বর নির্বাচনের তফশিল ঘোষণা করে। আসামি ফারুকসহ বহিরাগতরা ২০ নভেম্বর সমিতির স্টিলের আলমারির তালা ভেঙে রেজিস্ট্রার বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ২৩ নভেম্বর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
অভিযোগে আরো বলা হয়, আসামিরা পর¯পর যোগসাজসে ২৮ সেপ্টেম্বর জাল ও কাল্পনিক রেজুলেশন তৈরি করে। এছাড়া এ রেজুলেশন দাখিল করে ২০ নভেম্বর আসামি শফিকুল ইসলাম আরফান হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। যার প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ দস্তগীর হুসেইন ও বিচারপতি আশফাকুল ইসলাম সমন্বয়ে গঠিত বেঞ্চ আহবায়ক কমিটি গঠন ও নির্বাচন স্থগিত করেন। এরপর যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বাবলু হাইকোর্টের আদেশ খারিজ করতে সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে আপিল করেন। শুনানি শেষে প্রধান বিচাপতি ও দু’জন বিচারপতি সমন্বয়ে গঠিত ফুল বেঞ্চ আহবায়ক কমিটির কার্যক্রম বহাল করেন।
এদিকে বাদী আসামির কাছে থাকা জাল রেজুলেশনের কপি উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে নেয়ার অনুরোধ জানিয়েছেন। আদালত এ ব্যাপারে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
