বৃদ্ধ ব্যবসায়ীর আর পান--সুপারী কেনা হলো না
খুলনার ফুলতলা বাজারে বুধবার ভোরে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পান ব্যবসায়ী ইউসুফ আলী (৭০)কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসায়ী ইউসুফ আলী ফুলতলা বাজার থেকে পান--সুপারী কেনার উদ্দ্যেশে সাইকেলে বাসস্ট্যান্ডে পৌঁছামাত্রই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস (খুলনা, মেট্রো--জ১১--০১৪৭) তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি নগরীর ফুলবাড়ি গেট সোনালী আবাসিক এলাকায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
