২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মি নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে শ্রী মতি কাজল নামের এক এনজিও মাঠকর্মির।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাঠ পরিদর্শন শেষে অফিসে ফেরার পথে হাকরইল এলাকায় একটি  ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সে নাচোলের মোহাম্মদপুর গ্রামের বিজয় কর্মকারের স্ত্রী।

বুধবার সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।