২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুলিশ ও র‌্যাব কর্তৃক ডাকাত গ্রেপ্তার

দিনাজপুরের শিবরামপুর ইউনিয়ন পরিষদের দেউলি গ্রাম থেকে ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত মোহাম্মদ শহীদকে (৪০) বীরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিনাজপুর প্রতিনিধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

র‌্যাব-পুলিশ সূত্র জানায়, গ্রামবাসী দেউলি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় ডাকাত শহীদকে দেখতে পেয়ে লাঠিসোটা নিয়ে তাড়া করে।

এসময় সে আলী আকবর নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়।

উত্তেজিত গ্রামবাসী আলী আকবরের বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দেয়। পুলিশ এ বিষয়টি র‌্যাবকে অবহিত করে।

পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে ডাকাত শহীদকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ১৯৯৩ সালে অস্ত্র ও ডাকাতি মামলায় এবং ৫০ জোড়া গরু চুরির মামলায় শহীদকে ১০ বছর ও ছয় বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। মামলার রায়ের পর থেকেই সে পলাতক ছিল।