পার্বত্য চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় জাপানের ৫৩ লাখ টাকা প্রদান
পার্বত্য চট্টগ্রামের পল্লী স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমে জাপান ৫৩ লাখ টাকা সাহায্য প্রদান করেছে।
মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাতশুশিরো হোরিগুচি এবং ব্র্যাক’র স্বাস্থ্য বিষয়ক পরিচালক এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
“পার্বত্য চট্টগ্রামের অবশিষ্ট ১২টি উপজেলায় ব্রাকের স্বাস্থ্য কর্মসূচী বাড়ানোর কাজেই এ অর্থ ব্যবহার করা হবে”, জাপান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সম্প্রতি ব্র্যাক পার্বত্য চট্টগ্রামের ২৫টি উপজেলার মধ্যে ১৩টিতে ইতোমধ্যেই স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম চালূ করেছে।
বাংলাদেশে ইতিমধ্যে জাপানের আর্থিক সহায়তায় ৯৪ এনজিও’র মাধ্যমে ১১৪ টি প্রকল্প কাজ করেছে। এনজিও’র মাধ্যমে মাঠপর্যায়ে সামাজিক উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবেই এই অর্থসহযোগিতা দেয়া হচ্ছে।
