২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে মৃত হজ্বযাত্রী সুজাত আলীর দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

পবিত্র কাবা শরীফ যাওয়ার পথে বিমান বন্দরে বিমানের জন্য অপেক্ষামান অবস্থায় মৃত স্কুল শিক্ষক সুজাত আলীর বাড়িতে বর্তমানে চলছে শোকের মাতম।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

অন্যদিকে তার বাড়ি পাবনা সদর উপজেলার ফকিরপুর গ্রামের এলাকাবাসীও এ মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেন না। এলাকায় বর্তমানে বিরাজ করছে চাপা উত্তজেনা ও ক্ষোভ। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসন ও স্থানীয় থানায় বেশ কয়েকবার যোগাযোগ করেও কোন তথ্য পাওয়া যায়নি।

বিমানের বিলম্ববিত শিডিউলের কারনে বিমান বন্দরে অপেক্ষামান অবস্থায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুজাত অলীর মৃত্যুর খবর তার নিজ এলাকা পাবনা সদর থানার ফকিরপুর গ্রামে এসে পেীছানো মাত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকাহত এলাকাবাসী ভীড় জমায় মৃত সুজাত অলীর বাড়িতে। তার আত্বীয় স্বজনদেরকে বার বার মূর্ছা যেতে দেখা যায়।  রাত নয়টার দিকে মৃতদেহ বাড়িতে আসা মাত্র ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় এলাকায় চাপা উত্তজেনা ও ক্ষোভের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল আটটায় সুজাত আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে মৃত সুজাত আলী নন ব্যালটি হজ্ব যাত্রী হওয়ায় তার কোন নথি বা তথ্য পাবনা জেলা প্রশাসনের নিকট নেই বলে জানা গেছে। এছাড়া স্থানীয় থানাতে বেশ কয়েকবার যোগাযোগ করেও এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।