২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত বিচার আইনের কার্যকারিতা মেয়াদ আরো ২ বছর বাড়ছে

সরকার দ্রুত বিচার নিশ্চিতকরণের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতির জন্য প্রণীত আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের কার্যকারিতার মেয়াদ আরো দুই বছর বাড়াতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 10:13 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

মন্ত্রিসভা  সোমবার নিয়মিত বৈঠকে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০০৫ এর খসড়া অনুমোদন করে।

২০০২ সালের ৯ এপ্রিল এ আইনটি কার্যকর করার দুই বছর পর ২০০৪ সালের ৯ এপ্রিল থেকে তার কার্যকারিতা আরো দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের সংশোধনী খসড়া আইন পাশ করা হলে ২০০৬ সালের ৯ এপ্রিল থেকে ২০০৮ সালের ৮ এপ্রিল পযৃন্ত তা কার্যকর থাকবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৈঠকে সকল সরকারি ও আধাসরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার জন্য ২০০৬ খ্রিষ্টাব্দের প্রস্তাবিত ছুটির তালিকাও অনুমোদন করা হয়েছে।

এছাড়া, দেশের বায়োডাইভার্সিটি বা জীব-বৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে প্রাকৃতিক ও সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০১০ সাল পর্যšত বর্ধিতকরণের প্র¯তাব অনুমোদন করে মন্ত্রীপরিষদ।

মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রীগণ বৈঠকে অংশগ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।