চট্টগ্রামের বক্সীর হাটে অগ্নিকাণ্ডে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি
সোমবার বিকেলে নগরীর বক্সীর হাটে এক অগ্নিকান্ডে তিনটি দোকান ভস্মিভূত হয়েছে।
ফায়ার বিগ্রেড সূত্র জানিয়েছে, একটি তৈরি পোশাকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বেলা ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার বিগ্রেডের চারটি অগ্নিনির্বাপক গাড়ি এক ঘন্টার ও বেশি সময় ধরে চেষ্টার পর নিয়ন্ত্রণে আনলেও আগুন সাড়ে ৪টার দিকে পুরোপুরি নেভে।
আগুনে দু’টি তৈরি পোশাকের দোকান ও একটি স্বর্ণের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
