২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় ট্রলার ডুবি ৩ শ্রমিক নিহত

দৌলতদিয়া ফেরিঘাটে নোঙ্গর করা বালু বোঝাই একটি ট্রলার ছয় যাত্রীসহ সোমবার পদ্মা নদীতে ডুবে গেলে দুই সহদরসহ তিন শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হল সামাদ বাকীর (৩৫), বিপন বাকীর (২৫) ও বলাই মন্ডল (৩০)।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এলাকাবাসী ও থানা সূত্র জানান, রাজবাড়ীর চরাঞ্চল ধাওয়াপাড়া থেকে বালু বোঝাই ট্রলারটি শরিয়তপুর যাওয়ার পথে দৌলতদিয়ার তিন নম্বর ফেরী ঘাটের অদুুরে রাত কাটানোর জন্য নোঙ্গর করে। ভোর চারটার দিকে আকষ্মিকভাবে ট্রালারটি ডুবে গেলে তিন ব্যক্তি সাতড়ে উঠতে পারলেও বাকি তিনজন ডুবে যায়। এ

রা সবাই পাবনা জেলার বেড়া থানার চরধাড়াই গ্রামের বাসিন্দা। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু এজাহার করা হয় এবং লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়।