২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে শনিবারের বোমা বিস্ফোরণ ঘটনায় আটক ৩

গুলশানে শনিবারের বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ দুইজন সিকিউরিটি গার্ডসহ তিনজনকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া গাড়ির চালককেও পুলিশ আটক করেছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।

আটককৃতরা হল- দুই সিকিউরিটি গার্ড শামসুল আলম (৪৩) ও মোশাররফ হোসেন (৫০) এবং গাড়ির চালক বিপুল কুমার সাহা (৬০)।

গুলশান-২ নম্বরের গোলচক্করের কাছে একটি ফুলের দোকানের সামনে ওই বোমা বিস্ফোরণে একজন মহিলা আহত হয়।

ক্ষতিগ্রস্ত গাড়ির চালক বিডিনিউজকে বলেন, গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে জিজ্ঞসাবাদ করেছে। তবে বিস্ফোরণের ব্যাপারে তিনি কিছু জানে না বলে জানিয়েছেন।