২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থিরা চাঁদা চাওয়ায় কাজীরহাট ফেরি ঘাট নির্মাণ কাজ বন্ধ

চরমপন্থিরা এক লাখ টাকা চাঁদা চাওয়ায় কাজীরহাট ফেরিঘাট নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। ঠিকাদার ও শ্রমিকরা হুমকির মুখে পালিয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সর্বহারা দলের কয়েকজন সদস্য রোববার প্রকাশ্যে ঠিকাদারের লোকজনকে হুমকি দিলে তারা কাজ ফেলে পালিয়ে যায়। বিআইডব্লিউটি- এর আরিচা সেক্টরের নির্বাহী প্রকৌশলী রমিজ উদ্দিন মোল্লা বিডিনিউজকে এ তথ্য দেন।

তিনি আরও জানান এর আগেও চরমপন্থি দলের লোকজন চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে চাঁদা দাবি করে এবং চাঁদা না পেয়ে শ্রমিকদের নিয়ে আটকে রাখে। তবে বিআইডব্লিউটিএ’র শ্রমিক হওয়ায় তারা সে যাত্রায় রক্ষা পায়।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ৮ ডিসেম্বর কাজীর হাট লো-ওয়াটার লেভেলে ঘাট নির্মাণ কাজ শুরু হয়। লো--ওয়াটার লেভেলে ঘাট না থাকায় পণ্য সরবরাহকারী যানবাহন ফেরিতে আনলোড করা যাচ্ছে না। এঅবস্থায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় ফেরি সার্ভিস চরম সংকটের মুখে পড়েছে।