২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় শন্তিপূর্ণ হরতাল পালিত : আটপাড়ায় পাঁচ আওয়ামী কর্মী গ্রেপ্তার

বিচ্ছিন্ন কিছু সহিংসা ঘটনা ছাড়া নেত্রকোণায় বৃহস্পতিবার বোমা হামলার প্রতিবাদে ডাকা দিনব্যাপী হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

রোববার হরতাল চলাকালে সকালে জেলার আটপাড়া উপজেলায় আওয়ামী লীগের মিছিলে ক্ষমতাসীন বিএনপি ক্যাডারদের হামলায় কমপক্ষে পাঁচ আওয়ামী লীগ নেতা কর্মী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টার দিকে বিএনপির ক্যাডাররা পুলিশর সামনেই লাঠি ও আগ্নেয়াস্ত্র  নিয়ে আওয়ামী লীগের মিছিলে হামলা চালায়।

আহতদের মধ্যে তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে। তারা হলো- সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা জহিরুল ইসলাম হীরা এবং ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান।

অন্যদিকে জেলা সদরে পিকেটিং করার সময় পুলিশ অজয় চক্রবর্তী নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে।

তবে এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সর্ভস্তরের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে।

এ সময়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, ১৪ দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মিছির বের করে এবং জেলা সদর এবং উপজেলায় পিকেটিংয়ে অংশ নেয়।

সকল শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিস বন্ধ ছিল। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলও বন্ধ ছিল।

তবে সকালের দিকে বেশ কিছু আন্তঃজেলা বাস চলাচল করে।

হরতাল চলাকালে শহরে অতিরিক্ত পুলিশ নিয়োজিত ছিল।