২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ব্রিটিশ মন্ত্রী, অর্থমন্ত্রীর সাথে বৈঠক

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিলারি বেন রোববার সকালে দু’দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 03:02 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ব্রিটিশ মন্ত্রী ঢাকায় পৌঁছেই অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সাথে তার বাসভনে সাক্ষাৎ করেন। এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।

সফরকালে ব্রিটিশ মন্ত্রী বেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথেও সাক্ষাৎ করবেন।

হিলারি বেন বাংলাদেশ সরকারের সাথে ৫০ মিলিয়ন পাউন্ডের পল্লী বিদ্যুতায়ন প্রকল্প এবং সাড়ে সাত মিলিয়ন পাউন্ডের রেমিটেন্স অ্যান্ড পেমেন্টস প্রকল্পের অধীনে দু’টি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেবেন।

ব্রিটিশ মন্ত্রী রাজধানীতে ব্রিটিশ আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডিএফআইডি’র অর্থায়নে পরিচালিত বেশ কিছু প্রকল্পও পরিদর্শন করবেন।