মিরপুরে বন্দুকধারীদের হামলায় ১ জন নিহত, আহত ২
মিরপুর ৬ নম্বর সেকশনে বন্দুকধারীদের গুলিতে ট্রাক চালক সমিতির একজন সাবেক নেতা নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাই ও স্থানীয় মসজিদের তত্ত্বাবধায়ক গুলিবিদ্ধ হয়েছে।
নিহতের নাম রফিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।
নিহত নেতার ভাই মোহাম্মদ মিজান ও বায়তুল মামুর মসজিদের কেয়ারটেকার হাফেজ শিহাব উদ্দনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কেয়ারটেকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজকে বলেন, মসজিদের কাছে কাশ্মিরি বিরিয়ানি হাউজের সামনে ৫/৬ জন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায়। মেডিকেল সূত্র জানায়, হাসপাতালে আনার পর ট্রাক চালক নেতা নিহত হয়। তার ভাইয়ের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
