গুলশানে বোমা হামলা, মহিলা আহত
নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা পুলিশের কড়া নজরদারির পরও শনিবার সন্ধ্যায় গুলশান- ২ এর গোল চক্করের কাছে ককটেল বিস্ফোরণে একজন মহিলা আহত হয়েছে।
কঠোর নিরাপত্তাবেস্টিত নগরীর এ ভিআইপি এলাকায় বিস্ফোরণের ফলে বিভিন্ন দেশের কূটনীতিকরা আতংকিত হয়ে পড়েছেন।
তবে এই হামলার সাথে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর যোগসূত্র আছে কিনা পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ওই এলাকার একটি ফুলের দোকানের সামনে পার্ক করা একটি গাড়ি লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারা হয়। বিস্ফোরণের পর গাড়িতে দ্রুত স্থান ত্যাগ করলে অনেকেই সন্দেহ করছেন গাড়িটি থেকেই বিরেস্ফারণ ঘটানো হয়েছে।
বিস্ফোরণের ফলে আহত মহিলার নাম সাথী। তিনি গুলশান- ২ এর ১৬ নম্বর সড়কের একটি বিউটি পার্লারের ম্যানেজার।
তাৎক্ষণিকভাবে আহত সাথীর স্বামীর সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা চিকিৎসার জন্যে ক্লিনিকে যাচ্ছেন।
ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।
