আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে
মানবাধিকারের সার্বজনীন ঘোষণাকে স্মরণ করে শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
এ বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘নির্যাতন এবং তা প্রতিকারে বৈশ্বিক প্রচেষ্টা’।
বাংলাদেশে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন মানবাধিকার, রাজনৈতিক ও শ্রমিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, র্যালি, সমাবেশ, আলোচনা সভা, মানব বন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম ও বিক্ষোভ কর্মসূচি।
দিবসটি উপলক্ষে পার্বত্যাঞ্চলের পাহাড়ি আদিবাসীদের বাক্ ও ব্যক্তি স্বাধীনতার দাবিতে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের ব্যানারে সকালে পাহাড়ি জনগণ শাহবাগে মানববন্ধন রচনা করে।
ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউন্যাব), মানবাধিকার সমন্বয় পরিষদ ও গ্রামীণ দরিদ্রদের উন্নয়ন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) পৃথক পৃথক আলোচনাসভা, সেমিনার ও মানবাধিকার সংক্রান্ত পোস্টার প্রদর্শনীর আয়োজন করেছে।
ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন চালুর প্রতিবাদে বাংলাদেশ ইপিজেড শ্রমিক কেন্দ্র সকালে নগরীর মুক্তাঙ্গণে একটি ‘মুখোশ মিছিল’ বের করে। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের মানবাধিকার লংঘনের প্রতিবাদে মুক্তাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন।
এছাড়া শত্র“ সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন জাতীয় কমিটি এ আইনকে মানাবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করে বিকেলে হাইকোর্ট ভবনের সামনে মানব বন্ধন করবে।
