২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী দুর্নীতি বৃদ্ধি পেয়েছে : গবেষণা অনুসন্ধান

বিশ্বের বেশিরভাগ দেশেই দুর্নীতি বৃদ্ধি পেয়েছে এবং দরিদ্র জনগোষ্ঠি বেশিরভাগ সময় দুর্নীতির শিকার হচ্ছে। শুক্রবার প্রকাশিত এক বিশ্ব গবেষণায় এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এন্টি-গ্রাফট গ্র“প ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর চেয়ারওম্যান হুগুয়েত্তি লেবেলি বলেন, গবেষণায় দেখা যায়, জনগণ বিশ্বাস করে নিজ নিজ দেশের গভীরে দুর্নীতি প্রবেশ করেছে। এন্টি-গ্রাফট গ্র“প ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর কমিশনপ্রাপ্ত গ্লোবাল করাপশন ব্যারোমিটার রিসার্চ এই গবেষণা পরিচালনা করে।

জাতিসংঘ দুর্নীতি বিরোধী দিবসে প্রকাশিত গবেষণায় দেখা যায় ৬৯ টি দেশের মধ্যে ৪৮ টি দেশের মানুষই বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো সবচেয়ে দুর্নীতিপরায়ন প্রতিষ্ঠান। অন্যদিকে মধ্য ও পূর্ব ইউরোপীয় অনেক দেশেই শুল্ক বিভাগের কর্মকর্তাদের সবেচেয়ে বেশি দুর্নীতিপরায়ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার আফ্রিকায় দুর্নীতির দিক থেকে শীর্ষে রয়েছে পুলিশ ও আইনী ব্যবস্থা।   

প্রকাশিত গবেষণা অনুসন্ধানে দেখা যায়, ঘুষ দেওয়ার রেওয়াজ শুধুমাত্র কিছু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং মধ্য ও পূর্ব ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাতেও প্রায়ই ঘুষ আদান-প্রদান করা হয়ে থাকে। দেখা যাচ্ছে বিশ্বের দরিদ্রতম মহাদেশ আফ্রিকার জনগণ তাদের আয়ের বেশির ভাগই ব্যয় করে ঘুষ দেওয়ায়। এক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে ক্যামেরুন, ঘানা ও নাইজেরিয়া। যেখানে জনগণ জাতীয় মাথাপিছু আয়ের ২০ শতাংশেরও বেশি ঘুষ দিয়ে থাকে।

বার্লিন ভিত্তিক বেসরকারি গ্র“প ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিশ্বের ৯০ টিরও বেশি দেশে শাখা রয়েছে। তাদের মতে কর্মকর্তারা সচেষ্ট হলে দুর্নীতি মোকাবেলা করা সম্ভব।

চলতি বছরের অক্টোবর ও মে মাসে ৬৯ টি দেশের প্রায় ৫৫ হাজার মানুষের ওপর এই গবেষণা পরিচালনা করা হয়। করাপশন ব্যারোমিটার তাদের ওয়েবসাইটে এই গবেষণা তুলে ধরবে।