৩৩ বেসরকারি কলেজের শিক্ষক কর্মচারিদের বেতন ছাড়ের দাবি
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বিসিটিএ) এর দাবির মুখে সরকার ৫৯টি বেসরকারি কলেজ শিক্ষকদের বেতন ছাড় দিয়েছে। এর আগে সরকার ওই কলেজগুলোসহ মোট ৯২ কলেজের শিক্ষকদের ‘স্টপ পেমেন্ট’ আদেশ দিয়ে বেতন বন্ধ করে দেয়।
শিক্ষক নেতৃতৃন্দ অবিলম্বে বাকি ৩৩টি কলেজের শিক্ষকদেরও বেতন ছাড় দেওয়ার দাবি জানান।
বিসিটিএ সভাপতি কাজী ফারুক আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যপক আসাদুল হক, শুক্রবার এক বিবৃতিতে বলেন রেকর্ড পরিমান রিট আবেদন, আদালত অবমাননার মামলা ও ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার পর সরকার শিক্ষদের বেতন দিতে বাধ্য হয়েছে। তারা বলেন, অবিলম্বে সরকারকে বাকি ৩৩ কলেজের শিক্ষকদেরও বেতন ছাড় দিতে হবে।
