২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি মৌসুমে রংপুর অঞ্চলে ৯৫ হাজার হেক্টর জমিতে গম আবাদের প্রস্তুতি চলছে

চলতি মৌসুমে রংপুর অঞ্চলে ৯৫ হাজার হেক্টর জমিতে গম আবাদের প্রস্তুতি চলছে। এবার এ অঞ্চলে প্রায় আড়াই লাখ মেট্রিক টন গম উৎপাদনের আশা করছে কৃষকরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এবার সরকার বিএডিসির মাধ্যমে ভারতের পশ্চিম বঙ্গ থেকে ইউপি-২৬২ উন্নত জাতের প্রায় ২২শ’ মেট্রিক টন গম আমদানি করেছে।

বিএডিসির  রংপুর আঞ্চলিক  অফিস সূত্র জানায়, রংপুর অঞ্চলে এবার ৯৫ হাজার হেক্টর জমিতে গমের আবাদের প্রস্তুতি চলছে। এর মধ্যে রংপুরে ২৮ হাজার, গাইবান্ধায় ১২ হাজার, কুড়িগ্রামে ৩০ হাজার, লালমনিরহাটে ১০ হাজার এবং নীলফামারীতে ১৫ হাজার হেক্টর জমিতে গমের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ পরিমাণ জমিতে দুই লাখ ৪২ হাজার মেট্রিক টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বিএডিসির রংপুর বীজ বিপণন অফিস সূত্র জানায়, এখানে ২০০০ মেট্রিক টন গম বীজ মজুদ রয়েছে। এ অঞ্চলের পাঁচ জেলায় ১৯০ জন বীজ ডিলার এবং বিএডিসির ১৪টি নিজস্ব বিক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হচ্ছে।

রংপুর বিএডিসির বীজ বিপণন কেন্দ্রের উপ-পরিচালক আবু তালেব বিডিনিউজকে জানান, রংপুর অঞ্চলে গমের আবাদ ভাল হওয়ার কারণে সরকার উন্নত জাতের আমদানিকৃত ৫০০ মেট্রিক টন বীজ কৃষকদের মধ্যে বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে।