২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দবি আদায়ে জুট মিল শ্রমিকদের কর্মসূচি

বাংলাদেশ সংযুক্ত চট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশন ১০ তফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২০ ডিসেম্বর তাদের এই কর্মসূচি শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

দাবির মধ্যে আছে জুট মিল শ্রমিকদের ন্যুনতম মজুরি তিন হাজার টাকা করা। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, শ্রমিকরা জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জুট মিলে অনশন পালন, স্মারকলিপি পেশ এবং মিছিল ও সমাবেশের আয়োজন করবে।

জানুয়ারির ২৯ তারিখে তারা নগরীর মুক্তাঙ্গনে আমরণ অনশন ধর্মঘট পালন করবে।