২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ১৪ জেলেসহ ট্রলারডুবি, নিহত ১

ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে ১৪ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুুবে একজন নিহত হয়েছে। ঢালচরের দক্ষিণে বঙ্গপোসাগরের ‘বাইশ সাগর’ এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

স্থানীয় সূত্র ও উদ্ধার পাওয়া জেলেরা জানায়, ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মোজাম্মেল খাঁর ট্রলারটি মাছ ধরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে। ১৩ জন জেলে অপরাপর মাছ ধরার ট্রলারের মাধ্যমে উদ্ধার পেলেও আলমগীর (৪০) নামে এক জেলের কোনও খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে আলমগীরের লাশ উদ্ধার করা হয়। ওই ট্রলারে তিন লাখ টাকার মাছ ও জাল ছিল।