২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপ্তাহিক পূর্ণিমার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মামলা দায়ের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাপ্তাহিক পূর্নিমার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে ফৌজদারি আদালতে মামলা দায়ের করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন বাদী হয়ে বুধবার ফৌজদারি আদালতে, ঢাকা (সাভার অঞ্চল) পূর্ণিমার সম্পাদক ও প্রকাশক এ এস এম বাকীবিল্লাহ, নির্বাহী সম্পাদক শাহ আহমেদ রেজা ও সংশ্লিষ্ট প্রতিবেদক আজমল খান রনিকে বিবাদী করে মামলা দায়ের করেন।

বিবাদীদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।

সাপ্তাহিক পূর্ণিমার ১৬ নভেম্বর সংখ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি অশ্লীল প্রতিবেদন প্রকাশিত হয়।