খুলনার প্রত্যন্ত অঞ্চলে বোমা বিস্ফোরণ, জনমনে আতংক
খুলনার ডুুমুরিয়া উপজেলা এবং সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী আলাইপুর এলাকায় বৃহস্পতিবার সকালে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আলাইপুর বিলে বিকট শব্দে একটি শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়। এসময় বিলে ধান কাটতে থাকা কৃষকরা দিগি¦দিক ছোটাছুটি শুরু করে।
বোমা বিস্ফোরণের পর এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
তৈরির পর পরীক্ষামূলকভাবে কেউ দূর থেকে এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
