নীলফামারীতে বোমা বিস্ফোরণে ২ শিশু আহত
নীলফামারী জেলা শহরের বোর্ডিং পাড়া এলাকায় বৃহস্পতিবার এক বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্যরা বোমা মেরে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় উড়িয়ে দেয়ার হুমকি দেয়ার পর এ হামলার ঘটনা ঘটল।
আহত রেজাউল ইসলাম (৭) দুলাল হোসেনের এবং রায়হান হোসেন মুন (৮) মোশাররফ হোসেনের পুত্র।
পুলিশ জানায়, নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গনে একদল বালক বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আটটি বোমা দেখতে পায়। তারা সেগুলোকে খেলার বস্তু মনে করে তাদের বাড়িতে নিয়ে যায়।
নীল টেপে মোড়ানো বস্তুটি যখন তারা খোলার চেষ্টা করছিল, তখন একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে রেজাউল ও মুন আহত হয়।
আহত দুই বালককে চিকিৎসার জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ বাকি অবিস্ফোরিত বোমাগুলো নিস্ক্রিয় করতে পানির পাত্রে রেখে দিয়েছে এবং ওই স্থান ঘিরে রেখেছে।
