নওগাঁয় বোমা হামলায় ১ জন নিহত, ২ জন আহত গ্রেপ্তার ২, আপডেট
নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তিনটি বোমা বিস্ফোরণে একজন নিহত ও দু’জন আহত হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে।
নিহতদের আত্মীয়রা একে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) হামলা বলে দাবি করছে। হামলাকারী সন্দেহে এ ঘটনায় আহত দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার জামিল আহমেদ অবশ্য বলছেন, নিহত এবং আহত ব্যক্তিরা বোমা বহন করছিল।
নিহত আলিমুল ওরফে রাজু (২৯) একজন চাল ব্যবসায়ী। তিনি উপজেলার ভবানিপুর গ্রামের মৃত আফসার আলী আকন্দের পুত্র।
গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
গ্রেপ্তারকৃতদের আত্মীয়স্বজন অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ও তার ভাই ডিজেল বুধবার রাতে কুদাইল বাজার থেকে রিক্শাভ্যানযোগে রাম ভবানিপুর গ্রামে ফিরছিল। এসময় তাদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে রাজুর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ত্রিশ গজ দূরে গিয়ে পড়ে। সে ঘটনাস্থলেই মারা যায়।
হামলায় নিহত রাজুর ভাই ডিজেল (২৪) ও রিক্শাভ্যানচালক আঙ্গুর (২৫) গুরুতর আহত হয়েছে। তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের পর থেকে ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবস্থান করছেন।
নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে বোমার স্পিন্টার, এক বাক্স চুইংসিগারেট এবং সাইকেলের বল উদ্ধার করেছে।
কারা, কী কারণে হামলা করেছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
এ হামলার পর গোটা উপজেলায় আতংক বিরাজ করছে।
বোমা উদ্ধার ও জেএমবি’র ক্যাডারদের গ্রেপ্তার করতে র্যাব ও পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়।
