২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরি’র দুই স্টাফকে অপসারণের ঘটনায় হাইকোর্টের শোকজ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিরি)’র দুই কর্মচারীর অপসারণকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে হাইকোর্ট বুধবার সরকারকে শোকজ করে একটি রুল জারি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিরি’র ধান গবেষণা কর্মসূচী জোরদারকরণ (এসআরআরপি) প্রকল্পের আবুল খায়ের এবং জহিরুল আলম খানের দায়ের করা একটি মামলার শুনানি শেষে আদালত এ ঘোষণা দেন।

বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সরকারকে এ মামলা সংশ্লিষ্ট সকল নথিপত্র আদালতে প্রদান করার নির্দেশ দেন।

এসআরআরপি প্রকল্পের এলডিএ কাম টাইপিস্ট আবুল খায়ের এবং ইউডিএ কাম অ্যাকাউটেন্ট জাহিরুল আলম খানকে চলতি বছরের ২৩ অক্টোবর অপসরণ করা হয়।

৪ ডিসেম্বর তারা তাদের অপসরণের বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

পিটিশন প্রদানকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মনসুরুল হক।