বৃহস্পতিবার সার্ক সনদ দিবস, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী
বৃহস্পতিবার পালিত হচ্ছে সার্ক সনদ দিবস। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক সনদ গৃহীত হওয়ার মধ্যে দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর গোড়াপত্তন ঘটে।
বাংলাদেশ, ভারত, ভুটান, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও নেপালের সরকার প্রধানগণ এ সনদ অনুমোদন করেন।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহম্মদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। তারা সার্ক এর সদস্য দেশগুলোর জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি বলেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন এ অঞ্চলের মানুষের মাঝে সার্ক নিয়ে প্রত্যাশার ক্ষেত্রে নতুন জাগরণ সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সার্ক এর ২০তম বর্ষ পূর্তিতে এবারের সার্ক সনদ দিবসটি বিশেষ তাৎপর্য বহণ করে।
তিনি সম্প্রতি অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের সাফল্যকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে ব্যাখ্যা করেন।
