ঢাবি প্রথম বর্ষের ভর্তি ফরম বিতরণ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ বুধবার শুরু হয়েছে।
চারটি ইউনিটের মোট আসনসংখ্যা ৪,৩৪০ টি। ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ ২২ ডিসেম্বর। টিএসসি জনতা ব্যাংক থেকে ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ফরম, সোনালী ব্যাংক থেকে ‘সি’ ইউনিটের ফরম এবং কার্জন হলে অগ্রণী ব্যাংক থেকে ‘এ’ ইউনিটের ফরম বিতরণ করা হচ্ছে।
প্রতিটি ইউনিটের ফরমের মূল্য ২৫০ টাকা। প্রত্যেকটি বিভাগে চতুর্থ বিষয় ছাড়া এসএসসি ও এইচএসসিতে ‘এ’ ইউনিটে জিপিএ সাত, ‘বি’ ইউনিটে জিপিএ ছয়,‘সি’ ইউনিটে জিপিএ ছয় , এবং ‘ডি’ ইউনিটে সায়েন্সে জিপিএ সাত এবং মানবিক ও কমার্সে ছয় পেতে হবে।
