২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বোমা মেরে হত্যার হুমকি

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 02:33 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

জেলা প্রশাসকের কাছে মঙ্গলবার ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক নুরুল ইসলাম চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।

চিঠিতে বলা হয়েছে, কাফনের কাপড় কিনে প্রস্তুত থাকুন, ভাল--মন্দ খেয়ে নিন। আপনার ভবনেই বোমা মারা হবে এবং পুলিশ সুপারকেও বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, তিনি আলাদাভাবে কোনও চিঠি পাননি। এ চিঠি জেএমবি পাঠিয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও তাকে একাধিকবার চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান। সে সম্পর্কে তিনি বলেন, তদন্ত করে সেগুলোর কোনও ভিত্তি পাওয়া যায়নি।

জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে প্রেরক হিসেবে ‘জেএমবি’র ভাইয়েরা’ ছাড়া কোনও নাম--ঠিকানা ছিল না।