মানিকগঞ্জের শুক্কুর আলীর বিরুদ্ধে ধর্ষণ, হত্যা মামলায় নাটকীয় মোড়
মানিকগঞ্জের শুক্কুর আলীর বিরুদ্ধে দায়ের করা চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলা নাটকীয় মোড় নিয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে নিু আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্ট মঙ্গলবার তিনমাসের জন্যে স্থগিত করেছেন।
একই সাথে আইনের যে ধারায় এই মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়াও আদালত আইনের যে ধারায় শুক্কুর আলীর বিরুদ্ধে মামলা দায়ের এবং বিচার করা হয়, তা কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে সরকারের প্রতি একটি রুল জারি করেন।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) ও শুক্কুর আলীর দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী আট সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
পিটিশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার ও মানিকগঞ্জের জেলা প্রশাসককে বিবাদী করা হয়।
১৯৯৯ সালে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবরামপুর টেপরা গ্রামের হাশেম মণ্ডলের পুত্র শুক্কুর আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ) আইন ১৯৯৫ এর আওতায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়।
এ মামলায় মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২০০১ সালের ১২ জুলাই শুক্কুর আলীকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
শুক্কুর আলী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। মামলাটি দায়েরের সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।
এ রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০০৪ সালের ২৫ ফেব্র“য়ারি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভিাগ একই বছর ২৩ ফেব্র“য়ারি নিু আদালতের এ রায় বহাল রাখেন।
পরবর্তীতে ব্লাষ্ট ও শুক্কুর আলী কোনও নারী বা শিশুকে ধর্ষণের পর হত্যার জন্যে মৃত্যুদণ্ডাদেশ প্রদান সংক্রান্ত ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইনের ৬ (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করেন।
পিটিশনে আবেদনকারীরা উল্লেখ করেন যে, ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইনের স্থানে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন কার্যকর করা হয়। এতে ধর্ষণের পর হত্যার শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করা হয়।
আবেদনকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এমআই ফারুকী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস ও অ্যাডভোকেট আবদুল মান্নান খান। অপরদিকে সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল রাজিক-আল-জলিল।
