২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে সোমবার সন্ধ্যায় বাঘের আক্রমণে আব্দুর রাজ্জাক গাজী নামে এক জেলের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 03:36 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

জানা গেছে, কয়েকজন জেলে সোমবার সন্ধ্যায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ডিঙ্গিমারী খালে মাছ ধরার সময় বাঘের আক্রমণের কবলে পড়ে। এসময় অন্যান্য জেলেরা পালিয়ে গেলেও আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। পরে তার সঙ্গী জেলেরা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।