২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে এক জেএমবি’র সদস্য গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রাম থেকে পুলিশ মঙ্গলবার ভোরে পুলিশ ইসাহাক আলী (৩৫) নামে সন্দেহভাজন জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে। সে তেলাবদুল গ্রামের জনৈক কবির উদ্দিনের পুত্র।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 01:33 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পুলিশ সুপার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বিডিনিউজকে জানান, ক্ষেতলাল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেএমবি’র সক্রিয় সদস্য ইসাহাক আলীকে তেলাবদুল গ্রাম থেকে গ্রেফতার করে।

সে ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলার সাথে জড়িত ছিলো বলে পুলিশ সন্দেহ করছে।

পুলিশ জানায়, ইতিপূর্বে গ্রেফতারকৃত অন্যান্য জেএমবি সদস্যদের স্বীকারোক্তি ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে প্রস্তুতকৃত ৭৫ জন জেএমবি সদস্যদের তালিকায় গ্রেফতারকৃত ইসাহাকের নাম অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।