সিলেটে র্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহত
সিলেটের টিলাগড় ইউনিয়নের কাটাপাহাড় এলাকায় মঙ্গলবার ভোরে র্যাবের ক্রসফায়ারে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাতের নাম আনুু। সে মুজিব ডাকাতের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার ভোর চারটার দিকে বাটপাড়া এলাকায় আনুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। আনু র্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
স্বীকারোক্তি অনুযায়ী র্যাব আনুকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কাটাপাহাড় এলাকায় গেলে আগে থেকেই সেখানে ওঁৎ পেতে থাকা আনুর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
র্যাব দাবি করেছে, উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় আনু র্যাবের হেফাযত থেকে পালানোর চেষ্টা করলে সে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়।
আশংকাজনক অবস্থায় আনুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ঘটনাস্থল থেকে দুইটি রিভলবার, একটি পাইপগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
আনুর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ ১১টি মামলা রয়েছে।
