২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির যৌথসভা: সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বিঘ্ন তৃণমূল নেতারা

বিএনপির যৌথসভায় বিএনপির জেলা পর্যায়ের নেতারা দেশের বিভিন্নস্থানে বোমা হামলা এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

যৌথসভায় বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নান বলেন, গাজীপুরে এখন আতংক বিরাজ করছে। লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি বলেন, প্রতিদিনই অমাদের কারো না কারো জানাজায় যেতে হচ্ছে। আমরা চাই জনগণ এ অবস্থা থেকে মুক্তি পাক।

সোমবার ঢাকায় দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বাসভবনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ জেলার নেতারা এ সভায় বসেন।

সভায় সাংবাদিকদের ঢুকতে করতে দেওয়া হয়নি।

একই রকম অভিব্যক্তি নারায়ণগঞ্জের এক বিএনপি নেতার। তিনি মান্নান ভূঁইয়াকে বলেন, আপনি বলেছেন চালের মূল্য ১০ টাকার মধ্যে থাকবে। কিন্তু এ ক্ষেত্রে আপনি ব্যর্থ হয়েছেন।

নেতৃবৃন্দ দেশের সাম্প্রতিক পরিস্থিতি থেকে মুক্তির জন্যে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিএনপির কয়েকজন সাংসদ এবং সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।

মান্নান ভূঁইয়া আগামী ২১ ডিসেম্বরের মহাসমাবেশ সফল করতে নেতাদের আহ্বান জানান।