২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে গভীর রাতে ছাত্রদল ক্যাডাররা পিটেয়ে বের করে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্মীরা রোববার মধ্যরাতে ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে মারধর করে হল থেকে বের করে দিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 06:31 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ঘটনার প্রতিবাদে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার আহত নেতা--কর্মীরা প্রক্টরের কাছে অভিযোগ দায়ের করেছে।

সূত্র জানায়, রোববার রাতে ছাত্রলীগের নেতা--কর্মীরা আফম কামালউদ্দিন হলের ৩২৭ নং রুমে আলোচনা সভা করছিল। এ সময় ছাত্রদলের প্রচার সম্পাদক আলহাজ উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কৌশিক আহম্মেদ, সমাজসেবা সম্পাদক মুক্তা, কামাল উদ্দিন হল সভাপতি লিখন ও সাধারণ সম্পাদক তন্ময়সহ ২০/২৫ জনের একটি দল ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহমুদ নাসের জনি, ইকবাল হোসেন, মাহফুজ ও শাকিলসহ ১১ জন আহত হয়। পরে ছাত্রদল নেতা--কর্মীরা তাদেরকে হল থেকে বের করে দেয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রক্টর অ্যধাপক সৈয়দ কামরুল আহসান জানান, দোষীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।